উত্তরদিনাজপুর

কাজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত এক কাঠ মিস্ত্রী, চাঞ্চল্য উত্তর দিনাজপুরের মিলনপল্লী এলাকায়

৩১ নম্বর জাতীয় সড়কে ঘটল দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মিলনপল্লী এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে।

        জানা গেছে, মৃত ওই কাঠ মিস্ত্রীর নাম প্রাণবন্ধু বাবু। তিনি প্রতিদিনের মতো রবিবারও বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেড় হন। সেই সময় মিলনপল্লী এলাকায় শিলিগুড়ির দিক থেকে আসা একটি ট্রাক সজোরে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাণবন্ধু বাবুর। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ৩১ নম্বর জাতীয় সড়ক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। 

        স্থানীয়দের অভিযোগ, শহরে উপর ৩১ নম্বর জাতীয় সড়ক রয়েছে। কিন্তু ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত খারাপ থাকার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে তারা মনে করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1kDes7vI7FU